প্রকাশিত: ০৬/১১/২০১৭ ৬:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩১ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৯ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ ইয়াবা পাচারকারী মিয়ানমার নাগরিক ১ জন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারী হলেন মিয়ানমারের মংডু জেলাধীন সিকদারপাড়া মৃত মোঃ রফিকের স্ত্রী নুর বেগম (২৫)। এসময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মিয়ানমার মুদ্রা কিয়াট ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং মিয়ানমারের মুদ্রা কিয়াটসহ তাঁকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম ৬ নভেম্বর জানান ‘৫ নভেম্বর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহল দল নেটংপাড়া বরাবর নাফ নদীর কিনারায় নিয়মিত টহলে গমন করে। রাত সাড়ে ৯টার দিকে টহল দল একজন মহিলাকে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। পরবর্তীতে টহল দল তাদের সাথে থাকা মহিলা বিজিবি সৈনিক দিয়ে উক্ত মহিলার শরীর পুংখানুপুংখভাবে তল্লাশী করে কোমড়ে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৯ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার টাকা মূল্যমানের ১টি উইনস্টার মোবাইল এবং মিয়ানমারের নগদ ২৬ হাজার ১০০ কিয়াট উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং মায়ানমারের কিয়াটসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’। ##

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...