প্রকাশিত: ১৯/০৪/২০১৯ ৮:৩৪ এএম

সাভারের আশুলিয়ায় ৯৯০ পিস ইয়াবাসহ কনস্টেবল তাইজু উদ্দিন (২৯) নামে সিআইডি পুলিশের এক সদস্যকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে সাভারের আশুলিয়া থানার চাঁনগাও এলাকা থেকে ওই পুলিশ কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক পুলিশ কর্মকর্তা গাজীপুরের জয়দেবপুর থানার সালনা গ্রামের স্থানীয় তোফাজ্জল হোসেনের ছেলে।

এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বার্তা২৪.কমকে জানান, রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ওই পুলিশ সদস্যকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়। পরে তার দেহে লুকানো অবস্থায় ৯৯০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আটককৃত ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করে। পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ পরিচয়ের সত্যতা মিলে যায় বলেও জানান তিনি ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...