প্রকাশিত: ২৫/০৬/২০১৮ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩২ এএম

রাজধানীর সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ন ‘মা-জননী হোটেল’ থেকে কক্সবাজার হতে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৪৮০৭) মাধ্যমে বড় একটি চালান নিয়ে ঢাকা মহানগরী এলাকায় প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ন মা-জননী হোটেলের সামনে শ্যামলী পরিবহনের বাসটি এসে পৌছালে র‌্যাব ওই গাড়িতে তল্লাশি চালায়।

এ সময় মো. আব্দুল হালিম শেখ (৪২) ও মো. রনি মিয়াকে (১৯) আটক করা হয়। হালিম শ্যামলী পরিবহনের চালক ও রনি হেলপারের দায়িত্ব পালন করছিল বলে জানান তিনি।

মুফতি মাহমুদ খান আরো জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তারা জানায় কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন (৩২) নামের একজন মাদক ব্যবসায়ী ৩ হাজার টাকা হাতে দিয়ে সাথে একটি পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে বলে। তার কথা মতো ওই পার্সেলটি ৩ হাজার টাকার বিনিময়ে গাড়ির চালকের আসনের ডান পাশে রাখা হয়। পরবর্তীতে শ্যামলী পরিবহনটি সায়েদাবাদে পৌঁছালে র‌্যাব-৩ এর টিম অভিযান পরিচালনা করে পার্সেলটির ভেতর ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তৃতি চলছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer