প্রকাশিত: ২৬/০৯/২০২০ ৪:১২ পিএম

কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। ফেরার পথে কৌশলে বালিশ ও তোষকের ভেতরে করে ইয়াবা নিয়ে আসছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া থানার নতুন বাইপাস সড়কে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বালিশ ও তোষক থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক যুগলদ্বয় হল- চাঁদপুর জেলার চাঁদপুর থানার নিজ গাছতলা গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে সুমা আকতার (২০) ও বরগুনা জেলার বেতাগী থানার মদ্দন গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক ও সিনিয়র এএসপি (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমা ও সজীবকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা তোষক, বালিশ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...