

মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় ফরিদপুর গ্রামের নবাব আলীর ছেলে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল শনিবার বিকালে মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের মাঠ থেকে আটক করেছে। পরে শনিবার রাতেই মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র্যাব।
এ নিয়ে র্যাবের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলায় গতকাল রোববার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত