প্রকাশিত: ২৭/০৮/২০১৭ ৮:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম নগরে পুলিশের এসআইসহ তিনজনকে চার হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে আগ্রাবাদের পাঠানটুলির মদিনা ইলেক্ট্রনিক্স নামের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২) নগরের হালিশহর থানার এসআই। বাকি দুজন হলেন- খোরশেদ আলম (২৮) ও শহীদ উল্লাহ মজুমদার (৩৬)। তাদের সবার বাড়ি কুমিল্লায়।

এদিকে ইয়াবাসহ তিনজন গ্রেফতারের বিষয়টি শনিবার বিকেলে র‌্যাব কর্মকর্তারা স্বীকার করলেও আটক পুলিশ কর্মকর্তার তথ্য দেননি। ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি রোববার জানাজানি হয়।

এ প্রসঙ্গে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, চার হাজার ইয়াবাসহ তিনজনকে আটকের পরও আমরা জানতাম না এদের একজন পুলিশ কর্মকর্তা। তাদেরকে ডবলমুরিং থানায় হস্তান্তর করার পর জানতে পারি একজন হালিশহর থানার এসআই। এ ঘটনায় তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, আফাজ উল্লাহ যে হালিশহর থানার এসআই সেটা আমরা নিশ্চিত হয়েছি। ইয়াবাসহ গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...