প্রকাশিত: ২২/০৪/২০১৮ ৪:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫১ এএম

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ নাজবীন খান মুক্তা নামে এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর ৫টায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

মুক্তা ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে।
ঢাকাতে সেগুনবাগিচায় থাকছিলেন। মুক্তা ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

ওসি বলেন, কক্সবাজার থেকে গ্রীনলাইন পরিবহনের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন নারী ক্রিকেটার মুক্তা। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করার কথা মুক্তা স্বীকার করেছেন বলেও জানান ওসি প্রণব চৌধুরী।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer