প্রকাশিত: ০৫/১২/২০১৭ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৬ এএম
Single Page Top

নিউজ ডেস্ক::
চট্টগ্রামে এক হাজার ইয়াবা উদ্ধারের মামলায় পুলিশের এএসআইসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভুঁইয়া এই আদেশ দিয়েছেন।

রিমান্ডে নেওয়া আনোয়ার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের এএসআই হলেও সম্প্রতি নৌ পুলিশে বদলি হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার গ্রামের আবুল বাশারের ছেলে। গ্রেফতার উজ্জ্বল (৩৪) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গত ২৮ নভেম্বর কর্ণফুলী থানার মইজ্জারটেক মোড়ে প্রাইভেটকারে তল্লাশি করে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ও তার সহযোগী মোহাম্মদ উজ্জ্বলকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে সাতদিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer