প্রকাশিত: ২১/১২/২০১৭ ৭:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৫ এএম

সীতাকুন্ড, চট্টগ্রাম প্রতিনিধি::
সীতাকুণ্ডের বার আউলিয়ায় ৪ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮ টার সময় হাইওয়ে থানার সামনের থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব এর নের্তৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী একটি লোকাল বাস (ঢাকা-মেট্রো ব-১৪-১১৪৪) তল্লাশি চালিয়ে ইয়াবা বহনকারী উক্ত ব্যক্তিকে আটক করে।

সে কক্সবাজার জেলার টেকনাফ থানার উলুছামরী গ্রামের আবদুল জলিলের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, আটককৃত সিরাজুল জিজ্ঞাসাববাদে জানায় তার পেটের ভিতর বিশেষ পদ্ধতিতে রাখা ইয়াবার কথা। তার পেট থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো ৯ টি প্যাকেট পায়ু পথে বের করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ ৩৫ হাজার টাকা। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...