প্রকাশিত: ১২/১১/২০১৭ ১:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৬ এএম

ডেস্ক রিপোর্ট ::
নগরীর বাকলিয়া থানাধীন বিএড কলেজের পাশে ছফেয়া নুর ভবনের গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ আসামিকে হাতেনাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ ও পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

এ সময় কক্সবাজারের টেকনাফের ইসলামাবাদের (৮ নম্বর ওয়ার্ড, কবির ভিলার পাশে) মো. কাছিমের ছেলে মো. জুবাইর (২৪) ও টেকনাফের বড় হাবিবাপাড়ার (৮ নম্বর ওয়ার্ড, কালা চাঁদের বাড়ির পাশে) মো. ছিদ্দিকের ছেলে মো. ইমরানকে (৩১) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলাধীন টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে বেশি দামে বিক্রি করছেন বলে স্বীকার করে।

আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) মো. আকরামুল হোসেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...