প্রকাশিত: ১১/০৪/২০২১ ৬:৪৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জনা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল (১০ এপ্রিল) শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এবং থানার সামনে পৃথক অভিযানে বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার চকরিয়া ডুলাহাজারা এলাকার এজাহার মিয়ার ছেলে করিম (৩০) ও উখিয়া উপজেলার কুতুপালংয়ের আমিত হোসেনের ছেলে বশির আহমদ (১৯)।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার অফিসার (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer