মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২২/০৯/২০২২ ২:০৪ পিএম

দশ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় এক হিজড়াকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডিতকে একইসাথে ২০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি ও রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত তৃতীয় লিঙ্গ হচ্ছে-উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ব্লক-এফ এর মোস্তফা কামাল ও জরিনা খাতুনের সন্তান শামসুল আলম প্রকাশ কাজল শাহা হিজড়া (২০)। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...