প্রকাশিত: ৩০/১০/২০২০ ৯:৩১ এএম

ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশ করায় ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর প্রতি তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা রিয়ানোভোস্তি জানিয়েছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, ইসলামের নবীর (সা.) অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়েছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন, মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়।

দেশটির প্রেসিডেন্ট আরো বলেন, ফ্রান্সে ইসলামের নবীর (সা.) ব্যাঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরানসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।

এদিকে ইসলাম ধর্ম বিরোধী এই বক্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদ জোরদার হওয়ার পরও অনুতপ্ত না হয়ে ফরাসি প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। সারাবিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer