প্রকাশিত: ৩০/১২/২০২০ ১১:৫৬ এএম , আপডেট: ৩০/১২/২০২০ ৩:২৮ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের সামাজিক সংগঠন ‘কুতুপালং স্বপ্নসিঁড়ি যুবসংগঠন’ ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল-২০২০ সম্পন্ন হয়েছে।

২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তার তশরিফ বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছের,বিশ্বের সাড়াজাগানো আলেমেদ্ধীন হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ আল আমিন ঢাকা।

বিশেষ বক্তার তশরিফ বয়ান করেন মাওলানা নুরুল আমিন ফারুকী টেকনাফ,উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রিদওয়ানুল কাদির, কুতুপালং বাজার জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আবদুল্লাহ,কুতুপালং বাজার দক্ষিণ জামে মসজিদের খতীব হাফেজ মিজানুর রহমান,কুতুপালং উত্তর জামে মসজিদের খতীব মাওলানা হোছাইন আহমদ ও মাওলানা মোঃ সাবের প্রমুখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল ও সহসাধারণ সম্পাদক আমানুল হক বাবুল প্রমুখ।

মাহফিলে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

মাহফিলের শেষার্ধে প্রধান বক্তার বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।এসময় মাওলানা আবদুল্লাহ আল আমিন বলেছেন,শান্তির ধর্ম ইসলামের ইমান আকিদায় সকল মুসলমানদের বলিয়ান হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। তার উপর গুরুত্বারোপ করা হয়।একমাত্র ইসলামই শান্তির প্রতীক এবং মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান,তা বাস্তবায়নের সকলের প্রতি আহবান জানান।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer