ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ৮:৫৯ পিএম

খাদেমুল হারামাইন শরিফাইন সৌদি বাদশাহ সালমান সৌদি রাজকীয় আমন্ত্রণে ইয়েমেনে ‘আসিফাহ আল-হাজম’ অপারেশনে যারা শহিদ হয়েছেন তাদের দুই হাজার স্বজনকে হজ পালনের নির্দেশনা জারি করেছেন।

সিদ্ধান্ত হয়েছে অভিযানে শহিদ হওয়া সৌদি নাগরিকদের এক হাজার স্বজন হজ করানো হবে আর একইভাবে ইয়েমেনে শহিদদের স্বজনদের মধ্যে থেকে এক হাজার জনকে হজের জন্য বাছাই করা হয়েছে।

তাদেরকে খাদেমুল হারামাইন শরিফাইন দ্বারা পরিচালিত রাজকীয় আমন্ত্রণে হজ করতে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ ও ইরশাদ বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল-শেখ খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বছর ৪ হাজার ৯৫১ জন ইসলামী ব্যক্তিত্বকে সারা বিশ্ব থেকে অতিথী হিসেবে হজ করানো হচ্ছে। প্রভাবশালী নেতৃবৃন্দ ও ফিলিস্তিনের শহিদদের পরিবার ও স্বজন। ইয়েমেন ও সিরিয়ার ভাইদের আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছর পর্যন্ত এ কর্মসূচির আওতায় সৌদি আরবের সরকারী ব্যায়ে ৬২ হাজার ৩৩৮ জন হজ করেছেন। সূত্র: আল আরাবিয়া ডট নেট

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer