উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৫:৩১ পিএম

কক্সবাজার ও বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ২ লাখ ৮৩ হাজার টাকাসহ ২ নারী ও ৩ পুরুষকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মাদকসহ ৫ কারবারিকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন- আবু হানিফ (৩৬), নূর মোহাম্মদ (২) আক্তার কামাল (৪৫), গোলাব জান (৫৫) ও নাসিমা আক্তার (২১)।

লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ৩টি পৃথক ঘটনায় এসব মাদক কারবারিদের ইয়াবা ও টাকাসহ আটক করা হয়।

শুক্রবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি কালো রঙের কেবিন পিকআপ থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক আবু হানিফকে (৩৬) আটক করা হয়।

বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোনাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।

শুক্রবার রাতে কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ আরও দুইজন নারীকে (মা ও মেয়ে) আটক করা হয়।

জব্দ করা মাদক, টাকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer