ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১০:৩৬ পিএম

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা পাচার ও ২৭ লক্ষ ৭ হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার জরিমানা করেছে আদালত।

জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত নগদ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৯ জুলাই) জেলা জজ মুনসী আবদুল মজিদের আদালত এই রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বেদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর শরণার্থী ক্যাম্পের মৃত কলিম উল্লাহর ছেলে রোহিঙ্গা নাজমুল হুদা (৩০) ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফ (৪২)।

রায় ঘোষণার সময় দন্ডিত আসামি মো. শরীফ আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দন্ডিত আসামি রোহিঙ্গা নাজমুল হুদা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer