মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৬/১১/২০২৩ ৫:০১ পিএম

এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৩ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামী হলো : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমত বিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের পুত্র মোঃ শাহজাহান। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...