জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ৯:৪৬ এএম

টেকনাফের হোয়াইক্যং এলাকার শীর্ষ মাদক কারবারী কথিত ঠিকাদার ফরিদ আলম ওরফে ইয়াবা ফরিদ ওরফে নেতা ফরিদ বিপুল পরিমাণ ইয়াবাসহ কক্সবাজার ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। আটক ফরিদ হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। তিনি ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার ইদ্রিস মিয়া ওরফে পাগলা ইদ্রিসের ছেলে বলে জানাগেছে। এসময় তার অন্যতম সহযোগী ইউনিয়নের অন্যতম আরেক ইয়াবা কারবারী নয়াপাড়া এলাকার মাষ্টার ইসমাইলের ছেলে মৎস্যজীবি দলের নেতা মুজিব উল্লাহ ওরফে আজম ও আলীর জাহাল এসএম পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে কাসুপির রহমান সারুপকে আটক করেন ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্র জানায়, ১৩ জুন (শনিবার) সকাল ১১টা ৩৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক এস আই রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ভোলা বাবুর পেট্টোল পাম্প এলাকায় একটি নোহা গাড়ীকে তল্লাশীর জন্য চ্যালেঞ্জ করেন। এসময় গাড়ীতে থাকা যাত্রীরা প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যাচ্ছেন বলে পুলিশের সাথে বাক বিতন্ডা করেন। পুলিশের সন্দেহ হলে যাত্রীসহ নোহা গাড়ীটি কলাতলী খাঁন অটো মটরসে নিয়ে আসেন। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ গাড়ীটি তল্লাশী চালিয়ে ৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। এসময় ইয়াবা পাচারের ব্যবহ্নত নোহা গাড়ীটি জব্দ করেন পুলিশ। পাশাপাশি ইয়াবাসহ আটক ইয়াবা ব্যবসায়ী কথিত ঠিকাদার ফরিদ আলম, মৎস্যজীবি দল নেতা মুজিব উল্লাহ ওরফে আজম এবং কাসুপির রহমান সারুপকে হাতে নাতে আটক করেন। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মশিউর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় সুত্র জানায়, ফরিদ ঠিকাদারীর আড়ালে এতদিন ইয়াবা করে আসছিলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই তিনি হয়ে উঠেন হোয়াইক্যংয়ের ইয়াবা কিং। তার নেতৃত্বে পুরো ইউনিয়নে গড়ে উঠেছে বিশাল ইয়াবা সিন্ডিকেট। দলীয় পরিচয়ে তিনি প্রশাসনের কাউকেই পাত্তা দিতেন না। এই সুযোগে দিবারাত্রি বিলাসবহুল গাড়ীতে করে ফরিদ গং ইয়াবা পাচার করে আসছিলেন। প্রধানমন্ত্রী মিটিংয়ে যাওয়ার সুযোগে ইয়াবা নিয়ে কক্সবাজার পৌঁছলেই গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েছেন। এদিকে ডিবি পুলিশের হাতে ফরিদ ও আজ আটক হওয়ার খবরে তাদের এলাকায় সাধারণ মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অনেকে ফরিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...