প্রকাশিত: ০৩/০৯/২০১৭ ১০:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৮ পিএম

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর চলা সাম্প্রতিক নৃশংসতায় জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় উত্তেজনা বিরাজ করছে। আর তারই জের ধরে দেশটির রাজধানী জাকার্তাতে মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালে এই বোমা নিক্ষেপের ঘটনায় কিছু সময়ের জন্য আগুন লেগে গিয়েছিল।

জানা যায়, দূতাবাসের পেছনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা সকালে দেখতে পান ভবনটির দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। তিনি দ্রুত দূতাবাসের সামনের গেইটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। আগুন নেভানোর পর পুলিশ একটি ভাঙ্গা বিয়ারের বোতল দেখতে পান, যাতে একটি সলতে লাগানো ছিল। তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা পেট্রোল বোমা হামলা সম্পর্কে নিশ্চিত হন। অজ্ঞাতনামা হামলাকারী একটি এমপিভি গাড়ি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে সন্দেহ পুলিশের।

পুলিশের মুখপাত্র আরগো ইয়োনো জানিয়েছেন, জাকার্তা পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তবে পেট্রোল বোমা হামলার উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ এবং কোনো পক্ষ এ হামলার দায়ও স্বীকার করেনি।

উল্লেখ্য, গতকাল একদল বিক্ষোভকারী মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করে। তারা বর্মি নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার বাতিল করার জন্য নোবেল কমিটির কাছে আহ্বান জানায়।

সূত্র: রয়টার্স

বিডি-প্রতিদিন

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...