প্রকাশিত: ০৭/০৯/২০২০ ৪:১৪ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাসি উপকূল থেকে প্রায় তিন শ রোহিঙ্গাকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকৃত ওই দলে ১০২ জন পুরুষ, ১৮১ জন নারীসহ ১৪ শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

২০১৫ সালের পর এটাই দেশটিতে সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা। সোমবার সকালে অ্যাসি উপকূলের লোকসিউমাউত এলাকায় একটি নৌকাসহ তাদের উদ্ধার করা হয়।

উজং বালাংগ গ্রামের প্রধান মুনির কাট আলী বলেন, ‘সকালে আমরা দেখি একটি নৌকা কিছু লোককে নিয়ে উজং বালাংগ এর উপকূলের দিকে আসছে। তখন আমরা তাদের নিরাপদে তীরে পৌছাতে সাহায্যে করি। তবে তারা ঠিক কত দিন সাগরে ভাসমান অবস্থায় ছিলেন এবং কোন ধরনের নৌকায় ভেসে এই দ্বীপে আসলেন সেটা এখনও স্পষ্ট নয়।’

ওই এলাকার মিলিটারি চিফ রনি মাহেন্দ্র বলেন, দলটির কয়েকজন সদস্য অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

লোকসিউমাউতে রেড ক্রসের প্রধান জুনাইদি ইয়াহা বলেন, ‘তাদের আপাতত এখানে রাখা হয়েছে। আমরা আশা করি আজকের মধ্যে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে’।

তিনি বলেন, করোনা মহামারিতে তাদের স্বাস্থ্য ঝুঁকিই আমাদের প্রধান চিন্তার বিষয়। প্রায় চার মাস সাগরে ভেসে থাকার পর গেল জুনে প্রায় ১০০ জন রোহিঙ্গাকে নিয়ে একই দ্বীপে পৌঁছায় নৌকাটি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer