ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৫ ৬:৪০ পিএম

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ টার দিকে উখিয়ার সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দূর্জয় সরকার।

দূর্জয় সরকার বলেন, নিহত শিশুর নাম শফর আলী (১২), সে বালুখালীর ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের রুহুল আমিনের ছেলে।

নিহত শিশুর পরিবার বলছে, গতকাল মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে ইনানী বীচে ঘুরতে যায় শফর আলী, সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলের সময় সাগরে ভেসে যায় শিশুটি।

এরপর স্থানীয় বাসিন্দারা ও তাঁর পরিবারের সদস্যরা মিলে সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে আজকে সকাল ১০ টার দিকে সোনারপাড়ার রেজু মোহনায় তাঁর মরদেহ ভেসে আসে।

এদিকে নিহত শিশুর মা আনোয়ারা বেগম জানান, সৈকতে ঘুরতে যাবে বলে গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয় শিশু শফর আলী, পরে বন্ধুদের মাধ্যমে খবর পায় সে গোসল করতে গিয়ে সাগরে ভেসে গেছে, এরপর তাঁকে খুঁজে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে যায় মা, সকালেই খবর আসে তাঁর মরদেহ ভেসে আসার, এরপর পরিবার ও পুলিশের সদস্যরা মিলে লাশ উদ্ধার করে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...