প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৮:০৫ পিএম

বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ৷ এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ইনানী জোন কর্তৃক অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ টি ক্যামেরা জব্দ করা হয়।

ট্যুরিস্ট পুলিশের ইনানী জোনের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযানে ইনানী বিচ থেকে ৪ জন ও পাটুয়ারটেক বিচ থেকে ৩ জন অনুমোদনবিহীন ফটোগ্রাফারের কাছ থেকে মোট ৭টি ক্যামেরা জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে বেশ কিছু ফটোগ্রাফার পর্যটকদের ছবি উঠানোর কথা বলে নানাভাবে হয়রানি করে আসছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এমন অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই অবৈধ ফটোগ্রাফারদের বিচ এলাকায় ব্যবসা করতে দেয়া হবেনা।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer