প্রকাশিত: ২৬/০৪/২০২০ ১:৩১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
জেলার প্রথম প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টার উখিয়ার ইনানী লা বেলা রিসোর্টে পরিদর্শন করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এতিএম) মোহাঃ শাজাহান আলি। কক্সবাজার জেলা প্রশাসনের পরিচালিত রোববার ২৬ এপ্রিল সকালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটি পরিদর্শনকালে সেন্টারে দায়িত্বপালন রত কর্মীদের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, পিপিই ও জীবাণুনাশক সামগ্রী হস্তান্তর করেন। এসময় এডিএম শাজাহান আলি প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটির সামগ্রিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ এসেছে বা যারা করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে এধরণের ২০ ব্যক্তি হোম কোয়ারেন্টিন এর পরিবর্তে বাধ্যতামূলক এ প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন সময় অতিবাহিত করেছে। রোববার ২৬ এপ্রিল এ সেন্টারে ৭জন অবস্থান করছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারটিতে দায়িত্ব পালনরত কর্মীদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় এডিএম মোহাঃ শাজাহান আলি সকলকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...