প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ৮:৩৯ পিএম

exsedantএস আজাদ,উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার ইনানী সী বীচে সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগামী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বতি খাদে পড়ে ঘটনাস্থলে এক আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মোটর সাইকেল আরোহী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কাউয়ারখোলা গ্রামের বাঁচা মিয়ার ছেলে কসমেটিক্স ব্যবসায়ী আজিজুল হক নয়ন(২৮)। ১৬ সেপ্টেম্বর বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এ ঘটনার সত্যতা শিকার করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ জুনাইদ   জানান, ঈদের আনন্দ উপভোগ করতে শুক্রবার বিকেলে ইনানী বীচে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি পাশর্^বতি খাদে পড়ে যায়। এসময় তাঁকে উদ্ধার করে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer