উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ৩:০২ পিএম

প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্সবাজারে বেড়াতে আসা লক্ষ্মীপুরের পাঁচ পর্যটক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইনানী সমুদ্রসৈকতে গোসলে নামলে স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এসময় বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধার পর্যটকরা হলেন- লক্ষ্মীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)।

বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, “আজ সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ পর্যটক সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়েন তারা। তাৎক্ষণিক আমি নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কক্সবাজার শহরে ফিরে যান।”

ঘটনার বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান বেলাল উদ্দিন।

সৈকতে নিয়োজিত সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা যায়, চলতি বছর কক্সবাজার সৈকতে গোসলে নেমে গুপ্তখালে আটকা পড়ে সাগরে ভেসে গিয়ে ইতোমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer