প্রকাশিত: ০৮/১২/২০১৭ ৪:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৮ এএম

আতিকুর রহমান মানিক ::
কক্সবাজার জেলা ইজতিমা ময়দান থেকে এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। ইজতিমা প্রাঙ্গনের দক্ষিন পার্শ্বস্হ এলাকা থেকে শুক্রবার দুপুর বারটায় তাকে আটক করেন মুসল্লীরা। প্রত্যক্ষদর্শী ও কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের কর্মকর্তা আবদুল কাইউম জুয়েল জানান, জুমার নামাজের আজান হলে জামাতে শরীক হওয়ার জন্য মুসল্লীরা অজু করতে ব্যস্ত ছিলেন। এসময় এক মুসল্লীর পকেট থেকে মোবাইল তুলে নেয় খোকন (৩৫) নামক চোর। পাশের অপর মুসল্লী ব্যপারটি দেখে তাকে ধরে ফেললে মোবাইলটি দুরে ফেলে দেয়। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ প্রতিবেদক তার নাম জানতে চাইলে নাম খোকন ও বাড়ী ঢাকার টঙ্গী বলে জানায়।
পরে বারবার জিজ্ঞেস করলেও আসল নাম বলেনি।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer