প্রকাশিত: ০৯/১১/২০২১ ৪:০০ পিএম

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রাম বিভাগে ১০ ও বরিশাল বিভাগে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’-এর ১০(৫) ধারা অনুযায়ী আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হলো। ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তফসিলভুক্ত আইনের আওতায় এ সময় তারা দায়িত্বে নিযুক্ত থাকবেন।

নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান/রিপোর্ট করতে হবে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব বণ্টন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...
Single Page Footer