প্রকাশিত: ০৪/০২/২০২১ ৯:১৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইউনিয়ন ব্যাংক লি: উখিয়া শাখার ব্যবস্থাপক মো: জাহেদ উল্লাহ জাহেদ অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ৩ ফেব্রুয়ারী ভোরের দিকে টেকপাড়া সোসাইটি’র সভাপতি মো: জাহেদ উল্লাহ জাহেদ কক্সবাজার শহরের টেকপাড়া বড়পুকুরের পশ্চিম পাড়স্থ নিজ বাসভবন ‘কুসুমনিলয়’ এ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন-তাঁর বড়ভাই হাবিব উল্লাহ হাবিব। তিনি জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে জেলা ফুটবল এসোসিয়েশন এর সাবেক সভাপতি মো: জাহেদ উল্লাহ জাহেদ চিকিৎসাধীন আছেন। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

এদিকে, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সাধারণ সম্পাদক মো: জাহেদ উল্লাহ জাহেদ এর সুস্থতার জন্য তাঁর মেজ ভাই মো: আমান উল্লাহ আমান আল্লাহতায়লার অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer