প্রকাশিত: ১৫/০১/২০২০ ৫:৫৮ পিএম

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এক বার্তায় জাতিসংঘের বাংলাদেশ মিশন জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। খবর ইএনবির

এর মাধ্যমে শিশু সংক্রান্ত ইস্যুসহ বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ এবার জাতিসংঘের কাজে আরও অবদান রাখতে সক্ষম হবে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৯ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার আগে রাবাব ফাতিমা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফকে রাষ্ট্রদূত ফাতিমা আশ্বাস দেন, নতুন নির্বাহী বোর্ড শিশুদের উন্নয়নে এবং তাদের অধিকার আদায়ের জন্য কঠোর পরিশ্রম করবে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা এইচ ফোর নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিসেফ তার অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে উপকৃত হওয়ার প্রত্যাশা করছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer