প্রকাশিত: ০৩/০৩/২০২২ ৮:৩৬ পিএম


রাশিয়ার হামলায় রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে ইউক্রেনের বেশ কয়েকটি শহর। এরই মধ্যে মারা গেছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক, বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখ মানুষ। এরই মধ্যে একটি হৃদয় বিদারক ভিডিও প্রকাশ্যে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল ভিডিওটিকে ঘিরে ইউক্রেনীয়দের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা। খবর নিউ ইয়র্ক পোস্টের।

ভিডিওটিতে দেখা যায়, একজন রুশ সেনা ধরা পড়েছেন স্থানীয় জনগণের হাতে। তবে তাকে নাজেহাল করা বা গণপিটুনি দেয়ার বদলে চা ও বার্গার জাতীয় খাবার খেতে দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই সেনাকে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ দেয়া হয়েছে বলেও দাবি করা হয়। সেখানে ইউক্রেনবাসীদের এমন আপ্যায়নে রীতিমতো কাঁদতে দেখা গেছে ওই রুশ সেনাকে।

ভিডিওতে স্থানীয় ভাষায় ইউক্রেনীয়দের বলতে শোনা যায়, এসব সেনা সদস্যদের বয়স খুবই কম। এরা নিজেরাও জানে না কেনো তারা এখানে এসেছে।

তবে এই ভিডিওতে ক্রন্দনরত ওই রুশ সেনা ছাড়াও আশেপাশে আরও কয়েকজন সামরিক পোশাক পরিহিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি যমুনা টেলিভিশন।

এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক রুশ সেনার তার মাকে পাঠানো কিছু বার্তার ক্রিনশট পড়ে শোনান জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়ত। ওই সেনা সদস্য তার মাকে লেখেন, আমরা সবক’টি শহরেই একসাথে বোমা হামলা চালাচ্ছি। এমনকি সাধারণ নাগরিকদের ওপরও হামলা চালাচ্ছি। আমার খুব ভয় করছে মা।

তিনি আরও লেখেন, আমাদের বলা হয়েছিল ইউক্রেনের মানুষরা আমাদের স্বাগত জানাবে। কিন্তু এখানে তারা আমাদের সশস্ত্র যানবহনগুলোর নিচে পিষ্ট হচ্ছে, নিজেদেরকে চাকার নিচে নিক্ষেপ করছে। কিছুতেই তারা আমাদের প্রবেশ করতে দিতে চাইছে না মা। তারা আমাদের ফ্যাসিস্ট বলে ডাকছে, এটি খুবই কঠিন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer