প্রকাশিত: ২৪/০৩/২০১৮ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৪ এএম

নিজস্ব প্রতিবেদক : আকাশে ওড়ার ১৫ মিনিট পর মালয়েশিয়াগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে আবার যাত্রা করেছে বিমানটি।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এ বিষয়ে বলেছেন, বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পর মনিটরে একটি সতকর্তামূলক সাইন দেখতে পান পাইলট। কিছুক্ষণ পর সেটি আবার চলে যায়। তবে পাইলট তখনো যেহেতু ঢাকার আকাশেই ছিলেন তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিএস-৩১৫ উড়োজাহাজটিতে ১৬৪ জন যাত্রী ছিলেন। পরে সমস্যার সমাধান করে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে দুপুরে ফ্লাইটটি আবার রওনা দিয়েছে।

এদিকে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে ঢাকায় জরুরি অবতরণ করতে হয়েছে উড়োজাহাজটিকে। তবে মারাত্মক কোনো সমস্যা না পাওয়ায় চেক-আপ শেষে সিভিল এভিয়েশনের অনুমতিসাপেক্ষে এটিকে আবার উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

এর আগে ২০ মার্চ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে আবারো ঢাকায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।

এ ছাড়া ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় ৫১ যাত্রীর। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer