প্রকাশিত: ২৮/০১/২০১৮ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৮ এএম

এম.বশিরুল আলম,লামা:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় পাঁচ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলীকদম ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হোসাইন রেজা। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়েরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াই চাহ্লা মার্মা বিশেষ অতিথি ছিলেন। এর আগে ২২ জানুয়ারী সকালে ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় ভে‌টে‌রিনা‌রি সার্জন ও ভারপ্রাপ্ত ইউএলও ডা. মো. জোনা‌য়েদ কবীর প্রা‌ণিসম্পদ দপ্ত‌রের সেবা কার্যক্রম ও উন্নয়ন চিত্র তু‌লে ধরে বলেন, দিবস উপলক্ষ্যে ২৩ জানুয়া‌রি স্কুল ফি‌ডিং প্রোগ্রামের আওতায় ছা‌বের মিয়া পাড়া সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের শিক্ষার্থীদেরকে সিদ্ধ ডিম ও এক গ্লাস ক‌রে গা‌ভির দুগ্ধ পান করা‌নো হয়। পরদিন বিনামূ‌ল্যে কৃমিনাশক ও টিকা প্রদান করা হয় নয়াপাড়া ইউ‌নিয়‌নে। পাশাপাশি দিবসটি উপলক্ষ্যে ২০ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা ও কৃত্রিম প্রজনন সেবা দেয়া হয় বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer