প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৯:১৭ এএম

ঢাকা: করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দেশে করোনা ভাইরাসের বিস্তৃতির মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, সরকারিভাবে ৪ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হয়েছে, আপনারা সেই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করুন। আপনাদের সাময়িক কষ্ট হবে, কষ্ট হলেও এই জায়গা থেকে উত্তরণের আর কোনো উপায় নেই। আমরা সবাই মিলে একসঙ্গে প্রশাসনকে সহযোগিতা করবো।
ksrm

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫টি দেশে এই ভাইরাস আত্মপ্রকাশ করেছে। এটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এই ভাইরাসটি দ্রুত এতো দেশে ছড়িয়েছে যেটা আমাদের বোধ হয় সবারই চিন্তার বাইরে ছিল। এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সবধরনের নিয়ম-কানুন মেনে চলি তাহলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাবো।

‘যারা বিদেশ থেকে আসছেন তারা অবশ্যই সেলফ কোয়ারেন্টিন মেনে চলুন। আপনাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।’

প্রশাসনকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন, আমরা যেকোনো মূল্যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করছি- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশকে রক্ষা করার জন্য বিশেষজ্ঞরা যেভাবে বলছেন সে নিয়ম পালন করবো। আমরা ঘরে বসে থাকবো যাতে করে অন্য কেউ আক্রান্ত না হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...