ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ৩:২০ পিএম

আরাফাতের ময়দানে সমবেত ২৫ লাখের বেশি হাজি২০২৩ সালের হজে ২৫ লাখের বেশি হজযাত্রী সমবেত হয়েছেন
শুভ্র পোশাক পরিধান করে মসজিদ আল হারামে সমবেত হয়ে তাওয়াফ (তাওয়াফ আল কুদুম) করার মধ্য দিয়ে হজযাত্রা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবার ২০২৩ সালের হজে সবচেয়ে বেশি হজযাত্রী মক্কায় এসেছেন।

সারা বিশ্ব থেকে মুসল্লিরা মক্কায় আসার পর তাদের স্বাগত জানানো হয়েছে। করোনাভাইরাসের মহামারি শেষ হওয়ার পর এবার ইতিহাসের সবচেয়ে বড় হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

এ বছর হজযাত্রীদের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবার ২০২৩ সালের হজে ২৫ লাখের বেশি হজযাত্রী সমবেত হয়েছেন।

এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “এ বছর, আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হব।”

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজ মাত্র ১০০০ স্থানীয় হজযাত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল।

এরপর ২০২১ সালে ৬০ হাজার হজযাত্রীকে নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর প্রথমবারের মতো বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন।

সূত্র : ইসলাম চ্যানেল

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer