উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটকের পর কৌশলে পালিয়ে এসেছেন ১৭ জেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জেলেদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এর আগে গতকাল বুধবার বিকালে সেন্ট মার্টিনের পূর্ব দক্ষিণ সাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে আটক করে আরাকান আর্মি।
ফিরে আসা জেলে শামসুল আলম বলেন, ‘শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ হাসানের মালিকানাধীন ট্রলার নিয়ে গত মঙ্গলবার সাগরে মাছ শিকারে যাই। গত বুধবার আরাকান আর্মির একটি স্পিড বোট আমাদের ধাওয়া করে পাঁচটি ট্রলার আটক করে। আমাদের ট্রলারে আমরা ৯ জন ও আরেকটি ট্রলারের ৮ জন জেলে ছিল।

আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারে উঠে এবং পেছনে তাদের স্পিড বোটে ট্রলারগুলো মায়ানমারের দিকে রওনা করতে বলে। অন্ধকারে আরাকান আর্মির স্পিড বোটটি সামনের দিকে এগিয়ে গেলে আমরা সুযোগ নিয়ে উল্টো দিকে ঘুরে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসি। এ সময় আমাদের ট্রলারে থাকা আরাকান আর্মির দুই সদস্য সাগরে ঝাঁপ দিয়ে তাদের সীমান্তের দিকে সাঁতরে চলে যায়।’
ট্রলার মালিক মোহাম্মদ হাসান বলেন, ‘দশজন জেলে নিয়ে আমার ট্রলার সাগরে মাছ শিকারে যায়।

আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে আমার ট্রলারসহ পাঁচটি ট্রলার আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়। পরে অন্ধকারের সুযোগে আমার ট্রলারটি পালিয়ে আসতে সক্ষম হয়।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আরাকান আর্মির হাতে আটকের পর পালিয়ে আসা জেলেদের কোস্ট গার্ড হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ শিকারে না যাওয়ার মুচলেকা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...