উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ৭:১৮ এএম


কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে বন্ধ রয়েছে পণ্য আমাদানি-রপ্তানি। দেশটির বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি পণ্য আমদানি-রপ্তানিতে কর দাবি করছে। কর না পেয়ে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তারা।

জানা গেছে, মিয়ানমার জান্তা বাহিনীর কাছ থেকে রাখাইন রাজ্য আরাকান আর্মি দখলে নেওয়ার পর থেকে প্রতিনিয়ত এমন সমস্যা তৈরি হচ্ছে। এর আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসার পথে নাফ নদীর মাঝপথে আরাকান আর্মি আটকে দেয়। বাধার কারণে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে এপারের আমদানিকারকদের ব্যবসার ধস নেমেছে।

জানা যায়, মিয়ানমারে রপ্তানির জন্য কোটি টাকার মালামাল টেকনাফ স্থলবন্দরের গুদামে পড়ে রয়েছে। মিয়ানমারেরও এপারের আমদানিকারকদের বিভিন্ন পণ্য থেকে গেছে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, মিয়ানমার থেকে পণ্য আমদানি ও টেকনাফ থেকে রপ্তানি করতে হলে আরাকান আর্মি ট্যাক্স দাবি করে। আমরা বৈধভাবে পণ্য আমদানি-রপ্তানি করছি, মিয়ানমার সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে আবার কীভাবে আরাকান আর্মিকে ট্যাক্স দেব?

তিনি আরও বলেন, মিয়ানমারের ব্যবসায়ীরা পণ্য পাঠাতে সব সময় রাজি। আমরাও চেষ্টা করছি কীভাবে পণ্য আমদানি-রপ্তানি করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, দেড় মাস ধরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের কারণে মিয়ানমারে রপ্তানি করার জন্য আনা সিমেন্ট, আলুসহ আরও কয়েক ধরনের প্রায় কোটি টাকার পণ্য টেকনাফ বন্দরের গুদামে পড়ে আছে।


টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, গত ১২ এপ্রিল থেকে টেকনাফ বন্দরে মিয়ানমারের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ। এতে একদিকে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমদানি কারকদের পণ্য রপ্তানি করতে না পেরে সেগুলো বন্দরের গুদামে জমা রয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এটি রাষ্ট্রীয়ভাবে সমাধান হতে হবে। রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেভাবে হবে। তবে আমরা বন্দরের সম্যসাগুলো অবগত করছি। জাগোনিউজ

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...