ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১২/২০২৩ ৬:০৬ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে প্রায় তিন কোটি টাকা জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেছেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিটি কিনেছিলাম। আমরা বিশেষ অফারে— দুটি কিনলে দুটি ফ্রিতে— চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।’

এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করা হয় মোহাম্মদের কাছে। জবাবে তিনি বলেন, ‘আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব।’

সূত্র: গালফ নিউজ

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer