ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, মধুচন্দ্রিমা সবার জীবনে আসেনা। সম্প্রতি জাগো এফএমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অপু বলেন, মধুচন্দ্রিমা সবার জীবনে আসে না। তাদের মধ্যে আমি একজন। এ সময় তিনি আরো বলেন, শাকিব এখনো সাংসারিক হতে পারেনি। ভয়াবহ ব্যস্ত। ও যেন নিজেকে ভুলে না যায়। আর সংসারের জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হয়। যেটা আমি করছি।
নিজের জীবনের সবচেয়ে বড় ভুল নিয়েও কথা বললেন এই অভিনেত্রী।
অপু বলেন, এতো অল্প বয়সে বিয়ে করা আমার উচিত হয়নি। আরেকটু ভেবেচিন্তে, জেনে বুঝে তবেই বিয়ে করা উচিত ছিল। সরকার সবার বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে। এখন বুঝি, এর একটা কারণ আছে। বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা, ভাবনা আর সব কিছুরই একটা পূর্ণতা আসে।
Single Page Footer

পাঠকের মতামত