প্রকাশিত: ০২/১২/২০১৯ ৩:৫৪ পিএম

ভাগ্য পরীক্ষায় শখের বসে কিনেছিলেন লটারি। ওই এক লটারিতেই রীতিমতো বাজিমাত! ভাগ্যে ধরা দিল বিলাসবহুল গাড়ি— ব্র্যান্ড নিউ ‘ল্যান্ড রোভার ডিসকভারি সিরিজ ১৬’। আরব আমিরাতে যার মূল্য প্রায় ৫০ লাখ দিরহাম— বাংলাদেশি টাকায় দুই কোটি টাকার ওপরে।

চট্টগ্রামের ছেলে শিপক বড়ুয়া লাকির কপালটা এমনই! চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্তালা গ্রামের কে বি বড়ুয়ার ছেলে তিনি। ৭ বছর ধরে আছেন সংযুক্ত আরব আমিরাতে। কাজ করেন রাজধানী আবুধাবির ইম্পেরিয়াল কলেজ অব ডায়াবেটিস সেন্টারে।

আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি বিপণীতে ‘বিগ টিকেট’ নামে এ লটারিতে ‘ল্যান্ড রোভার সিরিজ ১৬’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন শিপক। তার টিকেটটি জিতে নেয় ২০১৯ মডেলের ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি।

আবুধাবি প্রবাসীরা লটারিজয়ী শিপককে সংবর্ধনা জানান
আবুধাবি প্রবাসীরা লটারিজয়ী শিপককে সংবর্ধনা জানান
প্রতি মাসেই অনুষ্ঠিত হয় মাল্টি মিলিয়ন দিরহাম পুরস্কারের এ র‍্যাফেল ড্র। ৫০০ দিরহামের বিগ টিকেটে প্রথম পুরস্কার ২৮ থেকে ৩৫ কোটি টাকা। এছাড়া আছে ১৫০ দিরহামের টিকেটে লেটেস্ট মডেলের লাক্সারি ল্যান্ড রোভার কিংবা বিএমডব্লু গাড়ি জেতার সম্ভাবনা।

এদিকে শিপকের এ জয়ে স্থানীয় একটি হোটেলে আবুধাবি প্রবাসীরা তাকে সংবর্ধনা জানান। এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই-এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিমান বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক নিদান বড়ুয়া, এম এ মোতালেব, সুলতানুল আলম, ইমরাদ হোসেন ইমু, জামশেদ আলম, বেলায়েত হোসেন হিরো, সমীরণ বড়ুয়া ও আকতার হোসেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer