প্রকাশিত: ১০/০৪/২০১৮ ৭:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ এএম

শহরে আবাসিক হোটেলে অবসর সময় কাটাতে গিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বেয়াই-বেয়াইনকে আটক করেছে পুলিশ।

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে আটকরা দাবি করেন হাসপাতালে এসে বিশ্রাম নিতেই তারা হোটেলে উঠেছেন। তবে হোটেলের মালিক চাঁদা দাবি করে না পেয়ে পুলিশে খবর দিয়েছেন।

আটকরা হলেন- কালকিনি উপজেলার কালাই সরদারেরচর গ্রামের মোকসেদ বেপারী (৪৫) ও তার পাশের গ্রামের মহরদ্দীরচর এলাকার তার বেয়াইন (৪০)। সোমবার দুপুরে সুমন হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা দাবি করেছেন, মাদারীপুরের নিরাময় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে এলে জানতে পারেন ডাক্তার ৪ ঘণ্টা পরে আসবেন। এ সময় তারা পাশের সুমন হোটেলে বিশ্রাম নিতে চান।

হোটেল মালিক সিরাজ মুন্সী মাদারীপুর ডিবি পুলিশের এক সদস্যকে কল দিয়ে হোটেলে এনে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কিন্তু মোকসেদ বেপারী টাকা দিয়ে অস্বীকৃতি জানালে তারা হুমকি দেয়।

এ ব্যাপারে হোটেলের মালিক সিরাজ মুন্সী টাকা দাবির কথা অস্বীকার করে বলেন, আমি তাদের কাছে কোনো টাকা দাবি করিনি এবং পুলিশকে ফোন দেইনি।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মাদারীপুরের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। প্রশাসন এই ঘটনাটি জানতে পেরে সদর থানা পুলিশ পাঠিয়ে ওই বেয়াই-বেয়াইনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে মোকসেদ বেপারী দাবি করেন, তার স্ত্রীর অনুমতি নিয়ে তার বেয়াইনকে নিয়ে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে আসেন। তিনি হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালের পাশেই একটি হোটেলে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর অসামাজিক কাজের অভিযোগ তুলে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশের ওসি আবু নাইম বলেন, সুমন হোটেল থেকে আটক দুইজনকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আদালতে পাঠানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer