প্রকাশিত: ১০/০৩/২০১৯ ৬:৩১ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে কুমিল্লা নগরীর একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ মুন্সি মো. জুলহাস নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর শাসনগাছা এলাকার হোটেল ইশিতা থেকে আটকের পর শনিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশন নামক একটি এনজিওর সুপারভাইজার মুন্সি মো. জুলহাস এবং জেলার হোমনা পৌরসভার গোয়াইর ভাংগা এলাকার এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই শাওন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...