প্রকাশিত: ০৮/০১/২০১৮ ১:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২০ এএম

নিউজ ডেস্ক ::
আধুনিক মালয়েশিয়ার রূপকার ৯২ বছর বয়সি মাহাথির মোহাম্মদকে দেশটির বিরোধী জোট আগামী সাধারণ নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

আগস্ট মাসের মধ্যে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী নাজিব রাজাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। জনপ্রিয় বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম জেলে থাকায় নাজিবের বিরুদ্ধে মাহাথিরকে বেছে নিয়েছে বিরোধী জোট। নানা দুর্নীতির দায়ে অভিযুক্ত নাজিবের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে মাহাথিরকে।

একটানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন মাহাথির। তার শাসনামলে প্রভূত উন্নতি সাধন করেছে দেশটি। দীর্ঘসময় দেশ চালালেও তার বিরুদ্ধে অপ্রয়োজনীয় কর্তৃত্ববাদ খাটানোর অভিযোগ কম ছিল এবং শাসনামলের শেষ সময়ে সামান্য কিছু মানুষ তার বিরোধিতা করেছিল। মালয়েশিয়ায় এখনো পূজনীয় ব্যক্তিত্ব মাহাথির। আগামী নির্বাচনে তিনি যদি জয়ী হন, তাহলে তিনি হবেন বিশ্বের প্রবীণতম দেশনেতা।

মাহাথির যদি জয়ী হন, তাহলে বিরোধীদলীয় নেতা ও এক সময়ে তার কট্টর বিরোধীতে পরিণত হওয়া আনোয়ার ইব্রাহিমের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যেতে পারে। এ ছাড়া রোববার বিরোধী জোটের সম্মেলনে জোট মহাসচিব সাইফুদ্দিন আবদুল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলি উপপ্রধানমন্ত্রী পদে প্রার্থী হচ্ছেন।

সাইফুদ্দিন আবদুল্লাহ জানিয়েছেন, নির্বাচনে যদি জোট জয়ী হয়, তাহলে আনোয়ার ইব্রাহিমের সাজা ক্ষমা করে দিতে জোটের সব দল মিলে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করবে। তিনি মুক্ত হলে ফেডারেল সরকারে শিগগিরই ভূমিকা রাখা শুরু করবেন এবং দেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করা হবে।

মাহাথির ও আনোয়ার ইব্রাহিমের পরস্পরবিরোধী রাজনীতির কারণে মালয়েশিয়ার রাজনীতি প্রায় দুই দশক ধরে একটি পরিচিত কাঠামোয় চলে আসছে। কিন্তু এবার তাদের মধ্যে ঐক্য ও জোট গঠন দেশটির রাজনীতিতে নতুন কাঠামোর জন্ম দিয়েছে।

১৯৯০-এর দশকে মাহাথিরের ঘনিষ্ঠ সহচর ছিলেন ইব্রাহিম। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে মাহাথিরকে ছেড়ে নতুন রাজনীতি শুরু করেন তিনি এবং মাহাথিরের কট্টর সমালোচকের ভূমিকায় দেখা যায় তাকে। ইব্রাহিম মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী হন কিন্তু তিনি বহিষ্কৃতও হন। এরপর পায়ুকামের অভিযোগে তার জেল হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব অভিযোগ প্রত্যাখ্যান করেন ইব্রাহিম।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer