প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৮:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
প্রথম দফায় একবার টেকনাফের উখিয়ায় ত্রাণ বিতরণ করে আসার পর আবারও ওই এলাকার শরণার্থী শিবিরের অসহায় মানুষের মধ্যে ত্রাণ নিয়ে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার প্রথমে তিনি বিমানে কক্সবাজার যাবেন। এরপর সেখান থেকে সরাসরি যাবেন উখিয়ার কুতুপালংয়ে।

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলটির শীর্ষ নেতারা এ দফায়ও তার সঙ্গে থাকবেন। এ প্রসঙ্গে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, অসহায় রোহিঙ্গাদের পাশে সবার দাঁড়ানো উচিত। দলমত নির্বিশেষে যার যা সাধ্য ও সামর্থ্য আছে- তা নিয়েই তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

গত ১৪ সেপ্টেম্বর উখিয়ায় ত্রাণ বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার ত্রাণ বিতরণ করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এবার ত্রাণ বিতরণের পাশাপাশি দলটির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির উদ্যোগে শরণার্থীদের মধ্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...