প্রকাশিত: ১৫/০২/২০২১ ৯:১২ এএম

সামরিক জান্তার বিরুদ্ধে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হতে থাকে। যদিও বিকেল থেকে রাস্তায় নামতে দেখা গেছে সামরিক যান। সন্ধ্যা নামার পর পর এই যানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চলমান বিক্ষোভ দমনে রোববার রাত থেকে আবারো দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিবাগত রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এদিকে সামরিক যান রাস্তায় নামানো ও ইন্টারনেট সেবা বন্ধ করার পর দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

মার্কিন রাষ্ট্রদূত, কানাডা ও ১২টি ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা প্রদর্শন না করতে সামরিক সরকারকে অনুরোধ করেছে।

এক বার্তায় তারা লিখেছে, ‘গণতন্ত্রের মুক্তি, শান্তি ও প্রগতির জন্য বিক্ষোভ করা মিয়ানমারের জনগনের পক্ষে রয়েছি আমরা। বিশ্ব দেখছে এখানে কি হচ্ছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer