প্রকাশিত: ২৫/০১/২০১৮ ৭:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে ২২ ক্যারেট সোনা কিনতে প্রতি ভরিতে (১১.

৬৬৪ গ্রাম) গুনতে হবে অতিরিক্ত একহাজার ৫০০ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৫০ হাজার ৭৩৮ টাকায়।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ প্রসঙ্গে বাজুস সভাপতি গঙ্গা চরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডলারের দামের কারণে সোনার দাম বাড়াতে হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে ১০ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তখন প্রতি ভরিতে একহাজার ৪০০ টাকা বাড়ানো হয়েছিল।
অবশ্য সংগঠনটির বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কারণ জানাতে গিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ২৬ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৫২ হাজার ২৩৮ টাকায়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত এই সোনার দাম ছিল প্রতি ভরি ৫০ হাজার ৭৩৮ টাকা। ২১ ক্যারেট আর ১৮ ক্যারেট সোনার দামও প্রতি ভরিতে একহাজার ৫০০ টাকা করে বাড়বে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ভরিতে ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে গত ২৬ নভেম্বরও সোনার দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

অবশ্য ২০১৭ সালের ১১ ডিসেম্বর কমানো হয়েছিল সোনার দাম। তখন ২২ ও ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে একহাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরিতে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দর প্রতি ভরিতে কমানো হয় একহাজার ১৬৬ টাকা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer