প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৫:২২ পিএম

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে।

শুক্রবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এই ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী।

সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

রাজধানী রিয়াদেও জনসমাগম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
কোভিড-১৯ এ এখন পর্যন্ত সাড়ে ৬শ’ প্রাণহানি হয়েছে সৌদি আরবে, আক্রান্ত প্রায় ৯৬ হাজার। মে মাসের শেষে পবিত্র মক্কা-মদিনা বাদে পুরো দেশে লকডাউন শিথিল করে সৌদি সরকার।
এ বছর ওমরাহ বন্ধের পর মহামারীর কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে হজ পালন নিয়েও।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer