প্রকাশিত: ২৮/০২/২০২০ ১০:৩৯ পিএম

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আজ শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২।

এখনও সেই ইস্যুতে ভারতের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। কেন নাগতিকত্ব আইনে বাদ পড়লেন মুসলিমরা, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আরও একবার সেই ইস্যুতে অবশেষে মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার ভুবনেশ্বেরর সভায় গিয়ে সাফ জানালেন, কোনও মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে না এই আইনে। বিরোধীরা মিথ্যা কথা বলছেন বলেও উল্লেখ করেন তিনি।

অমিত বলেন, বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যা প্রচার করছে। আমি আবারও বলছি, এই আইনের জন্য কেউ নাগরিকত্ব হারাবে না। একজনও মুসলিমের নাগরিকত্ব যাবে না। বিরোধীরা যতই মিথ্যা কথা বলার চেষ্টা করুন, বিজেপি সবসময় সত্যি কথা বলবে।

বিডি-প্রতিদিন/

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer