প্রকাশিত: ০৯/০৬/২০২১ ৯:০৯ এএম

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (৮ জুন) তাকে নির্বাচিত করেছে। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিলেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন।

জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন বলেন, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে সর্বসম্মতি পাওয়া গেছে। পাশাপাশি সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে একটি প্রস্তাবও পাস হয়েছে। সাধারণ পরিষদের অনুমোদন কেবল আনুষ্ঠানিকতা। শিগগিরই এটিও হয়ে যাবে

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer