ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ৯:৩৩ এএম

আফ্রিকা মহাদেশে ১১ হাজার ২১৫ কপি পবিত্র কোরআন বিতরণ করেছে তুরস্কের বেসরকারি সেবা সংস্থা দ্য ফাউন্ডেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডমস অ্যান্ড হিউম্যানিট্রিয়ান রিলিফ (আইএইচএইচ)।

সংস্থাটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি।

রোববার এক বিবৃতিতে আইএইচএইচ জানিয়েছে, ২০২২ সালে আফ্রিকায় এই বিপুল পরিমাণ কোরআনের কপি বিতরণ করেছে তারা। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে চেচনিয়া, ফিলিস্তিন, কসোভো ও সিরিয়ার মতো বিপর্যস্ত অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ দিয়ে আসছে ইস্তাম্বুলভিত্তিক এই সংস্থা। খাদ্য সহায়তা ছাড়াও তাদের ত্রাণ কার্যক্রমের মধ্যে রয়েছে এতিমখানা-স্কুল-হাসপাতাল-মসজিদ নির্মাণ, সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা ও কূপ খনন।

বিভিন্ন দেশের বিবদমান গোষ্ঠীর মধ্যে সমঝোতার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করেন এই সংস্থার সদস্যরা।

বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম দেশগুলোর প্রয়োজন পূরণে পবিত্র কোরআনের কপি উপহার দিয়ে থাকে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ১২০টিরও বেশি দেশে তারা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

২০০৪ সাল থেকে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সঙ্গে বিশেষ পরামর্শ সেবার মর্যাদা লাভ করেছে তারা। তাছাড়া ওআইসির পরামর্শসভার সদস্য হিসেবে কাজ করে সংস্থাটি।

গত বছর নাইজেরিয়াতে সাড়ে তিন হাজার, মালিতে আড়াই হাজার, বুর্কিনা ফাসোতে দুই হাজার ১৮৪, শাদে এক হাজার, গিনিতে ৬০০, ইথিওপিয়ায় ৫৮৬, বেনিনে ৫০০ এবং সুদানে ৩৪৫টি কোরআনের প্রতিলিপি উপহার দিয়েছে আইএইচএইচ।

এর আগে, ২০২১ সালে আফ্রিকার সাতটি দেশে অন্তত ২১ হাজার কোরআন উপহার দেয় তুরস্ক। দেশগুলো হলো- গিনি-মালি (১৩ হাজার ৫০০), শাদ (দুই হাজার ৯০০)’, ঘানা (দুই হাজার), নাইজার ও সুদান (দুই হাজার) এবং সিয়েরা লিওন (৬০০ কপি)।

পাঠকের মতামত

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer